• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ২:৫০
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ২:৫০

969696 2

বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি

বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টা থেকে জেনারেশন নেক্সট নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে।

শ্রমিকদের অবরোধের মুখে কার্যত অচল হয়ে পড়েছে সড়কটি। একইসাথে ওই এলাকা থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে সড়কটির উভয় পাশের লেনে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত তিন মাস যাবত শ্রমিকদের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধ করছে না। বেতন না দিয়েই কিছুদিন আগে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মালিকপক্ষ কয়েক দফায় শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও গত ৩ মাসে কোন বেতন ভাতা পাননি তারা। কারখানাটিতে স্টাফদেরও কয়েক মাসের বেতন ভাতা বকেয়া বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সাইফুল ইসলাম নামে কারখানাটির একজন শ্রমিক বলেন, গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। বাসা ভাড়া ও দোকান বাকী থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছি। কোথাও চাকরিও পাচ্ছি না।

এক মাসের বেতন-ভাতা বকেয়া রেখে গত দুই মাস আগে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। এখনও কারখানা বন্ধ রয়েছে। চলতি মাস পর্যন্ত আমাদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। গত মাসে বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিলেও এখনো বকেয়া বেতন ভাতা পাইনি। তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছি। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো সারোয়ার আলম বলেন, আমরা ঘটনাস্থলে আছি, কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার পাশাপাশি সমস্যার সমাধানের চেষ্টা করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com