• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ৬:৪৮
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ৬:৪৮

pic 3

নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহীন আলম নামের এক সেনাসদস্য হত্যায় তিনজনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক। বাকিরা রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভ‚ইয়া সবুজ জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম (২২) সাত দিনের ছুটি কাটাতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে তার বন্ধু ফারহান হাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা) রাত্রিযাপন করতে যাচ্ছিলেন। মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড়ের সামনে পৌঁছালে পেছন থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে গতিরোধ করেন।
ছিনতাইয়ে বাধা দিলে তারা ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com