• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ আহত

প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ৩:৪৯
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ৩:৪৯

966696 22

নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ আহত

এমআর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরে আসামির ছুরিকাঘাতে কামরুজ্জামান (৩০) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য কামরুজ্জামান বর্তমানে রাজধানির হৃদরোগ ইনস্টিটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
এরআগে সোমবার রাতে শহরের জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কামরুজ্জামান নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিহাব জানান, সোমবার রাতে পুলিশ সদস্য কামরুজ্জামান একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে ঘটনাস্থলে যান। এসময় আসামি বাবু (২২) ছুরি দিয়ে তার ডান কব্জিতে আঘাত করে পালিয়ে যায়।
পরে সহকর্মী পুলিশ সদস্যরা আহত কামরজ্জামানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেয়া হলে আহত কামরুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পওে তাকে য় হৃদরোগ ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আহত পুলিশ সদস্য কামরুজ্জামান বর্তমানে রাজধানির হৃদরোগ ইনস্টিটিটিউটে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com