• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাসী সরকার আ.লীগের নতুন ষড়যন্ত্র: রাশেদ প্রধান

প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ৪:০২
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ৪:০২

988885696

প্রবাসী সরকার আ.লীগের নতুন ষড়যন্ত্র: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক

প্রবাসী সরকার গঠনের নামে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও ভারত সরকার মামার বাড়ির আবদার তুলে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, প্রবাসী সরকার আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র। সুতরাং প্রবাসী সরকার গঠনের চেষ্টা করা হলে আওয়ামী লীগের নাম-নিশানা বাংলার ছাত্র-জনতা চিরতরে মুছে দিবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাতে আগরতলার ষড়যন্ত্র শুরু করেছেন। আগরতলার ষড়যন্ত্র হচ্ছে ভারত ও আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়নের একটি অংশ। সাধু সাবধান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা এখন জনগণের দাবি।

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি (চুপ্পু) ভারত এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছেন! আওয়ামী লীগের আমলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি বাংলাদেশের জন্য এখন নিরাপদ নয়! অবিলম্বে আওয়ামী লীগের খোলসপড়া রাষ্ট্রপতিকে অপসারণ করা ছাত্র-জনতার দাবী।

তিনি জাগপার প্রয়াত সভাপতি মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধান এর স্মৃতিচারণ করে আরও বলেন, দেশ ও জনগণের জন্য রেহানা প্রধান এর আমৃত্যু সংগ্রাম ছিলো বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন। মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক সকল আন্দোলনে রেহানা প্রধান সাহসী নেতৃত্ব দিয়েছেন। তবে শফিউল আলম প্রধান ও অধ্যাপিকা রেহানা প্রধান এর শূণ্যতা দেশের জন্য অপূরনীয় ক্ষতি হয়েছে।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শ্রমিক জাগপার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান বাবুল, জাগপা নেতা আবুল কালাম আজাদ, শ্রমিক জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা জনি নন্দী, পাভেল হোসেন, আসাদুজ্জামান নুর, আমিনুল ইসলাম প্রমুখ

এদিকে স্মরণ সভা শেষে মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধান এর দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মরহুমার ছেলে ও জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com