• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনা ছাত্রলীগকে সন্ত্রাসবাহিনীতে পরিণত করেছিল: টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ১২:২৬
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ১২:২৬

9666696985

শেখ হাসিনা ছাত্রলীগকে সন্ত্রাসবাহিনীতে পরিণত করেছিল: টুকু

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা ছাত্রলীগকে সন্ত্রাবাহিনীতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস ছিলনা ফ্যাসিস্ট হাসিনার আমলে। এদের দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করেছিলেন তিনি।

বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘ছাত্রলীগ ও সন্ত্রাসের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিভিন্ন সময় বিএনপি, ছাত্র সংগঠনগুলো ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা তাদেরকে বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। ‘যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

টুকু বলেন, আওয়ামী লীগের গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আওয়ামী লীগ এবং তাদের নেতাদের গুণ্ডামিতে দেশ অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত সাড়ে ১৫ বছর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি এমন রাজনৈতিক দল যারা জনগণের কথা বলে, জনগণের জন্য রাজপথে ছিল।

এই শাসনের যাতে পুনরাবৃত্তি না হয় সেই কাজের প্রত্যয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আপনারা যদি কোনো অপরাধীকে দেখেন, তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন। আমরা আইনের শাসনের জন্যই এ কথা বলছি। শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এটা নিয়ে আমাদেরকে হেলাফেলা করলে চলবে না। এ বিষয়ে রাজনৈতিক দল গুলো ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তাহলে এ বিপ্লবের ফল ভোগ করতে পারবে।

বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার মধ্য দিয়ে এই আন্দোলনটি সফল হয়েছে। দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেশের। আগের সরকার জাতীয় মর্যাদা ভূলুণ্ঠিত করে ভারতকে প্রাধান্য দিতো। এ ধরণের অনৈতিক কাজকে স্থগিত করতে হবে। দেশের বিষয়ে বিদেশীদের তৎপরতা রুখে দিতে হবে।

টুকু বলেন, দেশের সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সরকারের উচিত সর্বপ্রথম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো দরকার। মানুষ এখন চাল, ডাল তরকারি থেকে শুরু করে সবকিছু কিনতে হিমশিম খাচ্ছেন।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে বাংলাদেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন নস্যাৎ করা হয়েছিল ঠিক একই কায়দায় জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com