• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সবার আগে শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে: ফারুক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ২:২০
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ২:২০

96669856 2

সবার আগে শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলেই হবে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তবে সবার আগে শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে কারণ সে সব কিছুর হুকুমদাতা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, দেশের যা অবস্থা গত পাঁচ এ আগস্ট থেকে ২৪ শে অক্টোবর পর্যন্ত বিভিন্ন জায়গায় একটি কথা আলোচনা হচ্ছে এই সরকার কি আদৌ জনপ্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে পারবে নাকি স্বৈরাচারের দোসরদের হাতে ক্ষমতা তুলে দিতে যাচ্ছে।

তিনি বলেন, সাংবাদিক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ করলে কি দায় দায়িত্ব শেষ আমি উত্তর দিয়েছিলাম শুধু নিষিদ্ধ করলে হবে না এদের আইনের আওতায় এনে বিচার করতে হবে, তার আগে শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে কেননা সে সমস্ত কিছুর হুকুমদাতা।

বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র সচিব ও ভারতীয় হাই কমিশনের সাথে আলাপচারিতা হয় সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোন কথা হয়েছে কিনা এ বিষয়ে কোন কথা হয়নি বলে জবাব দেন পররাষ্ট্র সচিব। এই কথাতে বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে। যে মানুষ গুম করল খুন করলো মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে মারল তাকে তো সবার আগে ফেরত চাওয়া উচিত ছিল।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করে সংবিধানের সংকট সৃষ্টি করার দরকার নেই। তার আগে নিরপেক্ষ নির্বাচন দেওয়া দরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের প্রতি আমাদের বিশ্বাস আছে কিন্তু এই কিন্তু মধ্যে যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকে না যায়। তাই আগে নির্বাচনের রূপরেখা দিয়ে তারপর সংস্কার করুন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com