• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে ছাত্রদের ওপর হামলাকারী হকার লীগ নেতা আসাদ আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ৯:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ৯:৪০

9666985 7

নারায়ণগঞ্জে ছাত্রদের ওপর হামলাকারী হকার লীগ নেতা আসাদ আটক

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো হকার লীগের নেতা আসাদুল ইসলাম আসাদকে (৪৫) আটক করেছে র‌্যাব-১১। সে ছিল নারায়ণগঞ্জের আওয়ামী গডফাদার শামীম ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রূপগঞ্জের গাউছিয়া এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। নিশ্চিত করেছেন র‌্যাব- ১১ এর এএসপি সনদ বড়ুয়া।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে আসাদ জানান, তিনি নিজেকে নারায়ণগঞ্জ মহানগরের হকার সংগ্রাম পরিষদের আহŸায়ক ও নারায়ণগঞ্জ মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক পদ পেলেও কয়েক বছর আগেও সে সড়কের ফুটপাতে হকারি করতো। এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের (শামীম ওসমান) সাথে সখ্যতা তৈরি করে সে হকারদের নেতা হয়ে যায়।
২০১৮ সালে সিটি করর্পোরেশন ও প্রশাসনের ফুটপাত হকারমুক্ত করার যৌথ উদ্যোগের বিরোধীতা করে আন্দোলন করা নেতাদের অগ্রভাগে ছিল সে। একই বছরের ১৬ জানুয়ারি হকার মুক্ত সড়ক ইস্যুকে কেন্দ্র করে হকারদের নিয়ে হামলা করে জনগণ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত করে।
২০২১ সালের ৯ মার্চ ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ করে হকাররা। ওই সময় হকারদের নেতৃত্ব দেয় আসাদ। ওইদিন বিকেলে সড়কে আগুন দিয়ে যানবাহনে ভাঙচুর চালায় হকাররা। বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পুলিশের উপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা, যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির করে। একই বছরের ১৪ অক্টোবর ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে তর্কের জেরে খুন হন ১৮ বছর বয়সী তরুণ জোবায়ের হোসেন। ওই তরুণও ফুটপাতে হকারি করতো। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করা হয়। ওই হত্যা মামলারও আসামি এই আসাদ। আটককৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com