• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুধু ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৮:১৬
আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৮:১৬

9666985 1

শুধু ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর

জনতার আওয়াজ ডেস্ক

শুধুমাত্র ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি; এই সরকার সবার আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যু থেকে সরে এসে অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। কারণ জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না।

বিএনপির ৩১ দফায় সংস্কারের রূপরেখা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদেরই সমাধান করা দরকার। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো কথায় শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা বলেন, ওয়ান ইলেভেনের বিরাজনীতিকরণের চক্রান্ত এখনো চলমান রয়েছে। কাউকে বিতাড়িত করে নয়, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হয়। রাজনীতিকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কালচার চলছে বলেও অভিযোগ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com