• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর সুযোগ নেই: সমন্বয়ক হান্নান

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৯:৪৫
আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ৯:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর কোন সুযোগ নেই। শুক্রবার (২৫ অক্টোবর) তার ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন- ‘‘দ্রুত নির্বাচন দিন, জনগণ আর অপেক্ষা করবে না’ আমার প্রশ্ন- এই জনগণটা কারা? চুপ্পুর অপসারণ থেকে দৃষ্টি সরানোর কোন সুযোগ নেই।’’

এর আগে ২১ অক্টোবর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে দ্রুতই রাজপথে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ

আব্দুল হান্নান মাসুদ সেদিন আরও বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। রাষ্ট্রপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, দ্রুত তাকে পদত্যাগ করতে হবে। দ্রুতই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোনোভাবেই আর রাষ্ট্রপতিকে পদে দেখতে চাই না।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম