• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সত্য গোপন করে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন রাষ্ট্রপতি – ফয়জুল করীম

প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ১১:১২
আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ১১:১২

 

রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম চরমোনাই বলেছেন,রাষ্ট্রপতি সত্য গোপন করে শপথ ভঙ্গ করেছেন। তিনি বঙ্গভবনে আমাদের সামনে বলেছেন অবৈধ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তাঁর কাছে রয়েছে। শপথ ভঙ্গ করলে তিনি আর রাষ্ট্রপতি থাকতে পারেন না। তিনি তাঁর পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলছেন । এখন সম্মানের সঙ্গে পদত্যাগ করা উচিৎ । তিনি বলেন,সংবিধানের দোহাই দিয়ে কোন লাভ হবে না।

এটা বহুবার কাটা ছেঁড়া করা হয়েছে। এ সংবিধান জনগনের জন্য নয় এটি ক্ষমতাসীনদের জন্য রক্ষা কবচ। ফয়জুল করিম রোববার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ দক্ষিন আয়োজিত সীরাতুন্নবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন,অর্ন্তবর্তী সরকারকে একটি যৌক্তিক সময় পর্যন্ত থাকতে দিতে হবে। তারা রাস্ট্র সংস্কার কাজে হাত দিয়েছে।

এর আগে সমাবেশে তিনি বলেন ৫তারিখে স্বৈরাচার পতন হয়েছে। ৫তারিখের পর যারা চাঁদাবাজি,সন্ত্রাস লুটপাটে ব্যাস্ত হয়ে পড়েছে তাদেরকে আগামী নির্বাচনে বর্জন করতে হবে।ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ দক্ষিন সভাপতি ডিএম ইলিয়াস আহমাদ আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুফতি মানসুর আহমাদ,কেন্দ্রীয় নেতা ডাঃ নাসির উদ্দিন,ময়মনসিংহ দক্ষিনের সভাপতি মাও.মামুনুর রশিদ,মুজাহিদুল ইসলাম,

মাও.তাজুল ইসলাম কাসেমী,মাও.মোস্তাফিজুর রহমান,মনিরুজ্জামান তরফদার,আব্দুল্লাহ আল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ফয়জুল করিম বলেন, যুবলীগ ছাত্রলীগের নেতারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। এটা জনগনের ট্যাক্সের টাকা।

জনগন টাকা দিয়ে দারোয়ান রেখেছিল পাহাড়া দেয়ার জন্য কিন্তু পাহাড়াদার দোকানের সব মালামাল চুরি করেছে দোকান চুরির জন্য তাঁকে রাখা হয়নি। বিগত সরকারের ৪ব্যাক্তি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আজকে যে শিশু জন্ম নিচ্ছে তাঁর মাথার উপরও ঋনের বোঝা। আগামী জনগনের পাহারা দিতে পারে চুরি করবে না এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম