• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সার্ককে শক্তিশালী করতে আগ্রহী নেপাল: আমীর খসরু

প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১:৩৫
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১:৩৫

966669 14

সার্ককে শক্তিশালী করতে আগ্রহী নেপাল: আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক

সার্ক শক্তিশালী করতে আগ্রহ দেখিয়েছে নেপাল, যার সঙ্গে একমত বিএনপিও বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নেপালের রাষ্ট্রদূতের সাথে বিএনপি নেতৃবৃন্দের আলোচনা হয়েছে। নেপালের বাংলাদেশের সম্পর্ক অনেক পুরোনো। যা আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারিনি।

তিনি বলেন, দক্ষিণ এশিয়াকে আমরা যে জায়গায় নিয়ে যেতে পারার কথা ছিল, সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্ক নিয়ে যে স্বপ্ন ছিল সেই সার্ককে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারিনি। নেপালের রাষ্ট্রদূত বলেছেন, দক্ষিণ এশিয়া সার্কের যে সম্ভবনা ছিল তা পূরণ হয়নি।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য সার্ককে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়নের জন্য দু’দেশের যাতায়াত ব্যবস্থা উন্নয়নের জন্য সার্ককে আমরা সঠিক জায়গায় নিয়ে যাব।

বিএনপির এই নেতা বলেন, আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল নেপালের হাইড্রোলিক পাওয়ার। এটার বিশাল সম্ভবনা আছে। সেক্ষেত্রে আমরা লাভবান হবো। নেপাল থেকে আমরা এনার্জি ফুলের মাধ্যমে অথবা সরাসরি এনার্জি সরবরাহ করতে পারি। গত ১৫ বছরে বিদ্যুৎ সেক্টরে যে কলঙ্গজনক অধ্যায় পার হয়েছে সেখান থেকে বের হওয়ার একটা সুযোগ আছে। আমরা চাইলে নেপালের হাইড্রো পাওয়া বিদ্যুৎ আনতে পারি।

আমীর খসরু বলেন, নেপালের অনেক শিক্ষার্থী বাংলাদেশে পড়ালেখা করছে। এই পরিপ্রেক্ষিতে দু’দেশের পড়াশোনা ও সার্ভিস সেন্টার আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কাজ করবো।

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com