• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নদীতে পুলিশের ওপর হামলা, দুই এএসআই নিখোঁজ

প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১:৩৮
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১:৩৮

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এতে কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- কুমারখালী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, রবিবার দিবাগত রাতে মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় ছয়জন পুলিশের একটি টিম অভিযানে যাচ্ছিল। এ সময় পদ্মা নদীতে তাদের নৌকা ডুবিয়ে দেয় কতিপয় দুষ্কৃতকারী। চার পুলিশ সদস্য নদী থেকে উঠে আসতে পারলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। এছাড়া তাদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম