• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ফরহানের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১০:৩৩
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১০:৩৩

9888963

ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ফরহানের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প, র‌্যালি ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর জামতলা এলাকার মোড়ে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহানের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

966696 31

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর থেকে জামতলা মোড়ে এ উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শতাধিক লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মানবিক কর্মসূচি পালন করছি। দীর্ঘ ১৭ বছর পর আমরা উম্মুক্ত খোলা আকাশের নীচে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। আমাদের সকলকে সকল ষড়যন্ত্রের ভেদ ভেঙে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com