• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

উন্নত এবং শান্তিময় বাংলাদেশ গড়তে আমরা লড়াই করে যাবো

প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ৩:২০
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ৩:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে না আসা পর্যন্ত-একটা উন্নত এবং শান্তিময় বাংলাদেশ গড়তে আমরা লড়াই করে যাবো।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর এভিনিউ ফাইভের ঈদগাহ মাঠে পল্লবী থানা শ্রমিকদলের আয়োজনে গত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার দেশের জনগণের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। হাজার হাজার মানুষকে গুম-খুন ও হত্যা করেছে এবং গত জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে হাজার হাজার ছাত্র- জনতা ও বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। শহীদ ভাইদের রক্তের এ ঋণ যেন বৃথা না যায়।

বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদদের রক্তের দাগ এখনও শুকায় নি, বিচার প্রক্রিয়াও এ অন্তবর্তীকালীন সরকার শুরু করেনি।

তিনি বলেন, খুনিদের বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না, এর জন্য জনগণও আপনাকে আমাকে কখনও ক্ষমা করবে না।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সহ শ্রম বিযয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শসহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন রতন, আব্দুর রহমান, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ, সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন পল্লবী থানা শ্রমিক দলের আহবায়ক বশিরুল আলম ও সঞ্চালনা করেন থানা শ্রমিকদল সদস্য সচিব সাফায়াত হোসেন সোহেল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম