• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ৩:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ৩:৫৬

 

স্পোর্টস ডেস্ক

আগেই জানানো হয়েছিল সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ফ্লাইট ঢাকায় অবতরণ করবে বেলা ২ টা ১৫ মিনিটে। নির্ধারিত সময়েই দেশের মাটিতে পা রাখলেন সাবিনা-ঋতুরা।

চ্যাম্পিয়নরা আসবে বলে! উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ীদের বরণে আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিমানবন্দরের বাইরে জটলা উৎসুক জনতার। ক্যামেরায় চোখ গণমাধ্যমকর্মীদেরও। অবশেষে তারা এসে নামলেন।

বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। গেলবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য নানা আয়োজন থাকছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম