• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আড়াইহাজারে সমাবেশ ও গণমিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ৯:১৬
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ৯:১৬

9687748

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আড়াইহাজারে সমাবেশ ও গণমিছিল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে আড়াইহাজার চৌরাস্তা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল আজাদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রæততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই মূলত ২৪ এর স্বাধীনতা অর্জিত হয়, বর্তমান সরকার বিএনপির ধারাবাহিক আন্দোলনেরই ফসল। তাই এই আন্দোলনের মূল নায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। বিকালে গণমিছিল আড়াইহাজার পৌর শহীদ মিনার থেকে পৌরসভা বাজার হয়ে পায়রা চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভ‚ঁইয়া, সাধারাণ সম্পাদক জুয়েল আহাম্মদ, সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহŸবায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম, পৌর যুব দলের আহŸবায়ক মোহাম্মদ উল্লাহ্,ছাত্র দলের সাবেক আহŸবায়ক মোবারক হোসেন, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সহ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখক নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com