• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্পিকারের প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল

প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ ২:০২
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ ২:০২

স্পিকারের প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল

জনতার আওয়াজ ডেস্ক
এখন থেকে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়।

আইন উপদেষ্টা এখন থেকে তার ওপর অর্পিত অন্যান্য দায়িত্বের পাশাপাশি এ দায়িত্বও পালন করবেন।