• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিতর্কিত আইনে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ প্রশ্নবিদ্ধ হতে পারে’

প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ ৯:৪৮
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ ৯:৪৮

966669696

বিতর্কিত আইনে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ প্রশ্নবিদ্ধ হতে পারে’

জনতার আওয়াজ ডেস্ক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সরকারের উদ্যোগ ইতিবাচক হলেও বিতর্কিত পুরানো আইনে সার্চ কমিটি গঠন প্রশ্নবিদ্ধ হতে পারে।

শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় দলের আঞ্চলিক কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বিস্ময় প্রকাশ করে বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে সরকার নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের কোনো মতামত নেয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো পরামর্শ করেনি। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের দিক থেকেও এই ব্যাপারে তাদের প্রস্তাবনা জানানোর সুযোগ ছিল।

নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন যদি নির্বাচনের প্রধান স্টেকহোল্ডার রাজনৈতিক দলের সঙ্গেই কথা না বলেন তাহলে কমিশনের যৌক্তিক সুপারিশসমূহ কিভাবে কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রাখেন এই বামপন্থী নেতা।

তবে, তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে এবং লাইনচ্যুত না হয়ে এই ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে।

তিনি আরও বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার খোলস পাল্টানো ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

প্রতিত ফ্যাসিবাদী শক্তি নানা চেহারায় আবার ফিরে আসার চেষ্টা করছে দাবি করে সাইফুল হক বলেন, সে কারণে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

পার্টির শেওড়াপাডা আঞ্চলিক কমিটির সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মীর রেজাউল আলম, মীরপুর অঞ্চলের সংগঠক জামিরুল রহমান ডালিম, হোসেন খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com