• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চীনের উদ্দেশ্যে রওনা হলেন বিএনপির ৪ নেতা

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ৪:১০
আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ৪:১০

BNP

চীনের উদ্দেশ্যে রওনা হলেন বিএনপির ৪ নেতা

জনতার আওয়াজ ডেস্ক
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে রওনা করেছে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কম্যুনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে পলিটিকাল পার্টিজ প্লাস প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপির প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।

তিনি আরও জানান, তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কম্যুনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কম্যুনিস্ট পার্টিকেও ধন্যবাদ।

আসাদুজ্জামান রিপন ফেসবুক পোস্টে লেখেন, দোয়া করবেন যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com