• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

এ মুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার: এ্যানি

প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৯:০০
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৯:০০

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন নির্বাচন। এ মুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাহলে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের ঝুমুর চত্বর এলাকায় সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এর-আগে, বাদ আছরের নামাযের পর এ্যানির বাসভবন এলাকা থেকে ৭-ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে হাজার-হাজার বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে। এসময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয় পুরো জেলা শহর।

এ্যানির তাঁর বক্তব্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পড়ে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়। তার বাবা পালিয়েছে স্বাধীনতার যুদ্ধের সময়। দেশবাসী এখন ভালোভাবেই বুঝে গেছে। আওয়ামী লীগ হচ্ছে একটি স্বৈরশাসক গোষ্ঠী।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে এ্যানি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো। এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে থাকার নির্দেশনা দেন। এছাড়াও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বিএনপির শীর্ষ এ নেতা।

র‍্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম