• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শপথ নিলাম, টুঙ্গিপাড়া গুঁড়িয়ে দিবো: পিনাকী

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:২৩
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:২৩

 

জনতার আওয়াজ ডেস্ক
জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবার আওয়ামী লীগকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন শেষে সেখানকার প্রকাশিত ভিডিও ফুটেজে হাহা রিঅ্যাক্ট দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি মনুষ্যত্বহীন বলেছেন। এই আওয়ামী লীগের লোকজনদের রাজনীতি করার ন্যূনতম নৈতিক অধিকার নেই বলে তিনি দাবি করেন।

পিনাকী আরও বলেন, জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে যাদের ন্যূনতম অনুশোচনা নেই তাদের সাথে তাদের ভাষাতেই জবাব দিতে হবে। ফ্যাসিস্ট শুধু ফ্যাসিজমের ভাষাই বুঝবে। তিনি আওয়ামী নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেন, ‘আমি শপথ নিলাম, তোদের টুঙ্গিপাড়া গুঁড়িয়ে দিবো, ফ্যাসিবাদের শেষ চিহ্নও মুছে দিবো।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম