• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জিডিপিতে ৭ দশমিক ৮৬ শতাংশ কন্ট্রিবিউশন তবুও পিছিয়ে নারায়ণগঞ্জ

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪০
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪০

জিডিপিতে ৭ দশমিক ৮৬ শতাংশ কন্ট্রিবিউশন তবুও পিছিয়ে নারায়ণগঞ্জ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া দিপু বলেছেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিল ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। এখানে ব্যাবসায়ীদের প্রতিক‚লতা পোহাতে হয়। এখানে যানজট একটি বড় সমস্যা। এতগুলো গার্মেন্টস এখানে অথচ বায়াররা এসে এখানে থাকবে এমন একটা মানসম্পন্ন হোটেল নেই। এখানে উন্নত মানের স্কুলও নেই, মানসম্পন্ন হাসপাতাল নেই। আজ এখানে আমার ১৯ জন ভাইকে পেয়েছি আমি। আমি চাই সকলকে নিয়ে একসাথে এ সমস্যাগুলো সমাধান করতে।
বুধবার (১৯ ফেব্রæয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে একথা বলেন তিনি। এর আগে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হন দিপু ভ‚ঁইয়া।
তিনি আরো বলেন, আমি নির্বাচন কমিশনকে এত সুন্দর নির্বাচনের জন্য ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জের মানুষদের ও ব্যাবসায়ীদের আশা ছিল একটা নির্বাচনের মাধ্যমে চেম্বার নেতৃত্ব দেক। আপনারা এটা করতে পেরেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, পাঁচ আগষ্টের পর থেকে মানুষ গণতন্ত্রের পথে এগুতে চাইছে। আমি মাসুদ ভাইকেও ধন্যবাদ জানাই। তিনি দেশের ক্রান্তিলগ্নে থেকেও সকলকে একসাথে নিয়ে নির্বাচন দিতে এগুতে পেরেছেন।
দিপু ভ‚ঁইয়া বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি বোর্ড মেম্বার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। তবুও এ দায়িত্ব তারা আমাকে দিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, যারা আমাদের মেম্বার শুধু তাদের পরিবার না, আমাদের শ্রমিকেরাও আমাদের পরিবার। তারাও যেন সুযোগ সুবিধা পায় সেটা আমাদের দেখতে হবে। আমার বিশ্বাস নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্স বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য চেম্বারে পরিনত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com