• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আছিয়ার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৪:০৮
আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৪:০৮

আছিয়ার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
মাগুরায় নির্যাতনের শিকার হয়ে সিএমএইচ মারা যাওয়া শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৬ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ওই পোস্টে তিনি লিখেছেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী।

এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।

জামায়াত আমির আরো লিখেছেন, ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ তা’য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন। আমিন।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) মৃত্যুর পর মাগুরার শ্রীপুরের সোনাইকুন্ডীতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।