• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কোটালীপাড়ায় আ.লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার ভাস্কর্য ভাঙলেন চেয়ারম্যান

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ২:০৭
আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ২:০৭

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকার ভাস্কর্য ভেঙেছেন তিনি।

রোববার সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।

দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন আবু ছাইদ শিকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নিজ বাড়ির সামনের পুকুর পাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নৌকার ভাস্কর্য তৈরি করেন আবু ছাইদ শিকদার। রোববার সকালে লোকজন দিয়ে ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

আবু ছাইদ শিকদার বলেন, ‘যার দল করতাম সে (শেখ হাসিনা) দুর্নীতিগ্রস্ত ছিল। তিনি আদর্শ্যচ্যুত হয়ে পালিয়েছেন। ওই দল আমি আর করবো না। সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকার ফলক ভেঙে ফেলেছি।’

এদিকে, আওয়ামী লীগের এ নেতার দল ছাড়ার ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী নেতা কাজী মুক্তা বলেন, ‘আবু সাইদ শিকদারের মামা প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লা। তিনি মামার প্রভাব খাটিয়ে ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন। ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন দলের দুর্দিনে তার এমন কাণ্ডে আমরা হতভাগ হয়েছি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম