• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৩:০৫
আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৩:০৫

9655525 4

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে

জনতার আওয়াজ ডেস্ক
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের প্রত্যেকটি প্রশাসনিক সার্ভিস ভেঙে গেছে। ৭১ সালেও এভাবে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায়নি। আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে

রোববার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন আয়োজিত কাউন্সিলর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারি আমলারা জনবিচ্ছিন্ন। কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য না সেটা যাচাইবাছাই করার ক্ষমতা তাদের নেই। পুরাতন কর্মচারীরা আওয়ামী দোসরদের সামনে রেখে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচিত কাউন্সিলররা কেবল নাগরিক নন, তারা তাদের এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সুতরাং তার কাউন্সিলর পদ কেড়ে নেওয়ার মাধ্যমে তার সম্মানও কেড়ে নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com