• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সবাইকে একমত হতে হবে, এটাও বাকশালী চিন্তা : আমীর খসরু

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৭:৫৮
আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৭:৫৮

96555896 22

সবাইকে একমত হতে হবে, এটাও বাকশালী চিন্তা : আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আমরা বাকশাল করতে চাচ্ছি না। সবাইকে যে একমত হতে হবে, এটা যারা চিন্তা করে এটা একটা বাকশালী চিন্তা। যেটা শেখ হাসিনার বাবা করেছিলেন। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা থাকবে, ভিন্নমত থাকবে।

রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিষয়টা হচ্ছে যেখানে ঐকমত্য হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবেন সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসে আসতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে।

আমীর খসরু বলেন, জাতি জানুক, কে-কোথায় ঐকমত্য হয়েছে। এরপরে একটা সনদ তৈরী করে সবাই সই করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে যে প্রেক্ষাপটে নির্বাচন না দেয়াতে জনগণের মধ্য যে সংশয় দেখা দিয়েছে, তাতে গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জাতিকে আশ্বস্ত করতে হবে যে- দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। কারণ গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বে ১০ সদস্য প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বিএনপি প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com