• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ২:২১
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ২:২১

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে ড. ইউনূস প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী আয়োজিত এই পুলিশ সপ্তাহ ২৯ এপ্রিল থেকে আগামী ১ মে পর্যন্ত চলবে। এবার পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে আজ পদক পরিয়ে দেবেন প্রধান উপদেষ্টা।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com