• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ফিলিস্তিন জনগণের পাশে থাকা ঈমানি দায়িত্ব

প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৩:৫২
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৩:৫২

 

নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী লালকুঠি পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা খাজা ছাইফুদ্দীন শম্ভুগঞ্জী (র.)’র বিবি জীবন্নেছা বেগমের ওফাত বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনি জনগণের উপর ইসরাঈল নরপশুদের বর্বরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে লালকুঠি পাক দরবার শরীফ হতে একটি বিশাল প্রতিবাদ মিছিল গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দরবার শরীফের ভক্ত—মুরিদান, স্থানীয় জনসাধারণ এবং স্কুল—কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠান সদারত করেন, পীর সাহেব মাওলানা খাজা সুজাউদ্দৌলা শম্ভুগঞ্জী। তিনি বলেন, ‘‘ফিলিস্তিনি জনগণের উপর ইসরাঈলি আগ্রাসন যে হত্যাযজ্ঞ কর্মকাণ্ড পরিচালিত করছে তা সম্পূর্ণ অমানবিক ও পশুত্বপূর্ণ আচরণ। এজন্য ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ এবং ইসরাঈল পরাশক্তির বিরুদ্ধে নিন্দা জানানো একজন ঈমানদারের মৌলিক দায়িত্ব। ইসরাঈল আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনি জনগণের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে স্থপতি ও বিশিষ্ট মরমি সাধক খাজা আলাউল হক অলি বলেন, ‘‘অনৈক্য ও আদর্শ বিচ্যুতির কারণে মুসলমানদের আজ বিধর্মী অপশক্তির কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হচ্ছে। আমাদের উচিত, সকল মুসলমানদের মধ্যে ঐক্যতা গড়ে তোলা। কর্মসূচির মধ্যে ছিল, কুরআন তেলাওয়া, অজিফা পাঠ, মিলাদ—ক্বিয়াম, ফিলিস্তিনের সমর্থনে সংগীত পরিবেশন, ইসরাঈলি হামলার প্রতিবাদে মিছিল, তবারুক বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম