• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন পাবনার কৃতি সন্তান এসপি কুদরত-ই-খুদা

প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৪:৩৯
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৪:৩৯

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন পাবনার কৃতি সন্তান এসপি কুদরত-ই-খুদা

জনতার আওয়াজ ডেস্ক
চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরুপ “রাষ্ট্রপতি পুলিশ পদক- (পিপিএম) সেবা” পেয়েছেন পাবনার কৃতি সন্তান পুলিশ সুপার (এসপি) কুদরত-ই-খুদা।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক পরিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।

মোট চারটি ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হয়। এগুলো হলো—বিপিএম-সাহসিকতা, বিপিএম-সেবা, পিপিএম-সাহসিকতা ও পিপিএম-সেবা।

মো: কুদরত-ই-খুদা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।

বর্তমানে তিনি পুলিশ সুপার হিসেবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই ) ঢাকা জেলায় কর্মরত রয়েছেন।

মো: কুদরত-ই-খুদা জনবান্ধব পুলিশিং, চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন (১৩/১৪ টা মামলা) ও বিরোধ নিষ্পত্তিসহ জনকল্যাণে কাজ করায় সকলের প্রশংসা পান।

২০০৮ সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে চাকরিতে যোগদানের পর থেকেই সহকারী পুলিশ সুপার হিসাবে লালমনিরহাট জেলা, সহকারী পরিচালক হিসাবে র্যাব- ৩ ঢাকা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসাবে গুলশান বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি পরিবহন বিভাগ ঢাকা, লালবাগ বিভাগে এডিসি প্রশাসন হিসাবে এবং সর্বশেষ পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার হিসাবে সততা, দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com