• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিণত হতে পারে: সাইফুল হক

প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৯:৩৮
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৯:৩৮

96000147 3

মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিণত হতে পারে: সাইফুল হক

জনতার আওয়াজ ডেস্ক
মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, রাখাইনে কথিত মানবিক করিডর দেওয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পরবিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে। আরাকানে করিডর দেওয়ার চিন্তা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের এই উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘মায়ানমারের আরকানে মানবিক সহায়তা প্রদানে করিডর কেন্দ্র করে যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা অনতিবিলম্বে নিরসন করতে হবে। আরাকানে করিডর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেসসচিবের বক্তব্য পরস্পরবিরোধী। এই ঘটনা সরকারের মধ্যকার সমন্বয়হীনতারও আরেক দৃষ্টান্ত।’

তিনি বলেন, ‘মানবিক কারণেই বাংলাদেশ ১২ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং তাদেরকে খাদ্যসহ যাবতীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

অভ্যন্তরীণ সংঘাতে বিধ্বস্ত আরাকান অঞ্চলে মানবিক সাহায্যের ব্যাপারে বাংলাদেশের নিশ্চয়ই সংবেদনশীলতা থাকবে। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আরাকান অঞ্চলে করিডর দেওয়ার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের করিডর দেওয়া হলে তা বাংলাদেশকে নানা দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিণত হওয়ারও আশঙ্কা থাকবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘মায়ানমারের এই অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পরাশক্তিসমূহের বহুমাত্রিক তৎপরতা রয়েছে। এদের মধ্যে রয়েছে ভূ -রাজনৈতিক স্বার্থের বিরোধ। মায়ানমারের অভ্যন্তরে, বিশেষ করে আরাকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের বিরোধাত্মক সশস্ত্র তৎপরতা তো রয়েছেই। এ রকম একটি পরিস্থিতিতে রাখাইন অঞ্চলে যুদ্ধমান রাজনৈতিক পক্ষগুলোর সাথে বোঝাপড়া ব্যতিরেকে করিডর প্রদানের চিন্তা হবে আত্মঘাতী। জাতীয় সংসদের অবর্তমানে রাজনৈতিক দলসমূহের সঙ্গে বোঝাপড়া ব্যতিরেকে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com