• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ১:২৯
আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ১:২৯

9602

সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

জনতার আওয়াজ ডেস্ক
মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব ঘোষিত সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে।

বৃহস্পতিবার (১ মে) সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল ১১টা থেকেই ঢাকা এবং এর আশপাশের জেলার বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ।

সমাবেশে এই মুহূর্তে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। সমাবেশকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com