• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পল্টনে শ্রমিক সমাবেশে জামায়াত আমির

প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ১:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ১:৩২

9603

পল্টনে শ্রমিক সমাবেশে জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ মে) পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।

এদিন সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শ্রমিক দিবসের অনুষ্ঠান শুরু হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল ৮টার পর থেকেই রাজধানীর বাড্ডা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মগবাজার থেকে নেতাকর্মীরা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান নিয়ে পল্টন মোড়ে জড়ো হন।

শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখছেন। সকাল ১১টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com