• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের দায়িত্ব দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া: ওয়ারেছ আলী মামুন

প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ৪:২৮
আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ৪:২৮

96000039

সরকারের দায়িত্ব দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া: ওয়ারেছ আলী মামুন

জামালপুর প্রতিনিধি

সরকারের দায়িত্ব এদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া বলে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

বুধবার (১ মে) মে দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শহরের স্টেশন রোডে বিএনপি অফিসের সামনের রাস্তায় র‌্যালীপূর্ব ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন। বক্তব্যে

তিনি বলেন, সরকারের প্রতি আহবান জানাই আপনারা ক্ষমতার মসনদে বসে জনগনের ভোটের অধিকার নিয়ে তালবাহানা করবেন জনগন সেই অধিকার আপনাদের দেয় নাই। যতক্ষন পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠা না করা হবে ততক্ষন পর্যন্ত আন্দোলন চলবে।

আলী মামুন বলেন, ফ্যাসিস্ট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা না পেয়ে তারা বিপর্যস্ত পয়ে পড়ে ছিল। হাজার হাজার শ্রমিক নেতাকর্মীকে নির্যাতন, খুন, গুম করা হয়েছিল।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারাদেশে শ্রমিকদেরকে তাদের দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পরিবহনসহ প্রতিটি সেক্টরকে চাঁদাবাজীর আখড়ায় পরিনত করে ছিল। শিল্প করখানাগুলোকে ধ্বংসের পথে নিয়ে ছিল। শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে রাস্ট্রের অবকাঠামো নির্মিত হয়। এরপরেও তারা ন্যায্য পাওনা পায় না। মে দিবস হলো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিবস।

ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবাহান ও সাধারন সম্পাদক বাবু জীবন বসাকের নেতৃত্বে শহরের স্টেশন রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজারস্থ কালিঘাটে গিয়ে শেষ করে।

এ সময় র‌্যালীতে জামালপুর জেলা শ্রমিক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com