• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ কাল

প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ৯:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ৯:৩৮

9600005 1

আ’লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ কাল

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২ মে) বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।

এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হবে।

জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে।

এদিকে, এনসিপির এই কর্মসূচি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।’

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলা করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com