• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

মাইক্রোক্রেডিট নামে আলাদা ব্যাংক হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫ ২:২৮
আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫ ২:২৮

96555896 2 3

মাইক্রোক্রেডিট নামে আলাদা ব্যাংক হবে: প্রধান উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
মাইক্রোক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেল, যা মুনাফাভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, মাইক্রোক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে। এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না।

তিনি আরও বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এই নতুন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com