• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

রবিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে ফের আন্দোলন: সাত কলেজ

প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫ ১১:২৩
আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫ ১১:২৩

রবিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে ফের আন্দোলন: সাত কলেজ

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে রাজধানীর সরকারি সাত কলেজের প্রজ্ঞাপন জারি না করলে সোমবার থেকে আবারও আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) রাজধানীর ইডেন কলেজে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

শিক্ষার্থীরা বলছেন, রবিবারের (১৮ মে) মধ্যে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রজ্ঞাপন জারি করতে হবে। না করলে সোমবার থেকে আবারও আন্দোলন শুরু করবেন সাত কলেজের শিক্ষার্থীরা।

তারা বলছেন, আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো প্রকাশ করতে হবে। এছাড়া এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করতে হবে এবং ২০২৫-২৬ বাজেট বরাদ্দ দিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলছেন, এবার জনদুর্ভোগ এড়াতে রাস্তা বন্ধ করে আন্দোলন নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com