• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রূপগঞ্জকে সংস্কারের প্রত্যয়ে নিয়ে ইমাম সম্মেলন

প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫ ২:০৬
আপডেট: রবিবার, ১৮ মে, ২০২৫ ২:০৬

রূপগঞ্জকে সংস্কারের প্রত্যয়ে নিয়ে ইমাম সম্মেলন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জকে সংস্কারের প্রত্যয় নিয়ে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো হাসাননগর এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইমাম সম্মেলনের আয়োজক ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটিরি সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহŸায়ক ও গাউছিয়া গ্রæপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, গাউছিয়া মার্কেট জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুম, মাওলানা সাইফুল ইসলামসহ আরো অনেকে।
প্রধান অতিথি বক্ত্যেবে দিপু ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছর রূপগঞ্জের ন্যায় সারা বাংলাদেশের কোথাও ইসলামী জলসায় মাওলানা, মুফতিরা ইসলামের কথা বলতে পারেনি। তাদের কণ্ঠ রোধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকারের নেতারা। কোরআন, হাদিস সাথে পেলেই তাদেরকে জঙ্গি বলে অত্যাচার, নির্যাতন করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করতো।
তিনি বলেন, বাংলার মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা যেনো আর না ঘটে সেই আশা ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা ৯০ ভাগ। এদেশের মানুষ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চললেও ইসলামকে অপমান করা হলে সহ্য করা হবে না। অন্যায়ভাবে কোনো মসজিদ থেকে কোরআনের পাখি ইমামদের জোরপূর্বক বের করা দেয়াও চলবে না। প্রয়োজনে বিএনপির লোকজন ওইসব নির্যাতিত ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়াবে। পরে গোলাকান্দাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইমামদের মধ্যাহ্নভোজ শেষে হাদিয়া প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com