• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫ ২:৩৮
আপডেট: রবিবার, ১৮ মে, ২০২৫ ২:৩৮

9600008 3

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হসপিটালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি মহাসচিবের বাম চোখে অপারেশন পরবর্তী অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ, এখন উনি সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দিলে তিনি ইনশাআল্লাহ দেশে ফিরে আসবেন।

ডা. জাহিদ আরও বলেন, চোখের অপারেশন কোনো কোনো সময়ে প্রেসার কমবেশি হয়। অর্থাৎ প্লেনের ভেতরে অনেক সময় প্লেসার বেড়ে যায় অথবা কমে যায়, এয়ার প্রেসারের কথা বলছি-তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে। সেটাকে পরিহার করার জন্যই তাকে দুই সপ্তাহ ফ্লাই না করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। মির্জা ফখরুলের তো ডান চোখ খোলাই আছে, ডান চোখে সব কিছু দেখতে পান, বাম চোখে গ্লাস দেয়া।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন। ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ১৩ মে চোখের জরুরি চিকিৎসার জন্য সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংকক যান মির্জা ফখরুল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com