• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সৌম্য হত্যাপৌনে দুই ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্রদল

প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫ ৮:৩৮
আপডেট: রবিবার, ১৮ মে, ২০২৫ ৮:৩৮

সৌম্য হত্যাপৌনে দুই ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্রদল

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে করা শাহবাগের অবরোধ প্রায় পৌনে দুই ঘণ্টা পর প্রত্যাহার করেছে ছাত্রদল। সাম্য ঢাবি ছাত্রদলের নেতাও ছিলেন।

আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা। তারা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিকেল ৫টা ২৫ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করে শাহবাগ থেকে চলে যান।

এর আগে শাহবাগে অবরোধ কর্মসূচিতে শাহরিয়ার আলম হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বক্তব্য দেন। তারা ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। এছাড়া শাহরিয়ারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ তাদের অন্য দাবিগুলো মেনে না নেয়া হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com