• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আ’লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫ ২:৪১
আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫ ২:৪১

 

রাজশাহী প্রতিনিধি

নিবন্ধন স্থগিত থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং তা বাতিল বা প্রত্যাহার না হলে দলটি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।’

আজ সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ‘ভোটার তালিকা হালনাগাদ–২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কমিশনার মাছউদ বলেন, ‘সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। এখন এই স্থগিতাদেশ প্রত্যাহার বা বাতিল না হলে, আওয়ামী লীগের সামনে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তবে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।’

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আরও উপস্থিত ছিলেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম