• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মা হওয়ার পর নারীর জীবন বদলে যায়: লরেন্স

প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫ ২:৪৮
আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫ ২:৪৮

96000147 2 1

মা হওয়ার পর নারীর জীবন বদলে যায়: লরেন্স

বিনোদন ডেস্ক

চলছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। গত শনিবার ও রবিবার উৎসব রাঙিয়ে তোলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। এসময় নিজের নতুন ছবি ‘ডাই মাই লাভ’এর প্রচারে এসে তিনি কথা বলেন মাতৃত্ব নিয়ে। কানের প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘মাতৃত্ব অত্যন্ত একাকীত্বপূর্ণ বিষয়। অনেক সময় মনে হয় আপনি যেন একজন এলিয়েন।’

‘ডাই মাই লাভ’ একটি মানসিক থ্রিলার। যেখানে এক সদ্য মা হওয়া নারী ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারানোর গল্প তুলে আনা হয়েছে।

এই ছবির প্রেস কনফারেন্সে বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে লরেন্স জানান, প্রথম সন্তানের জন্মের পর এই সিনেমার শ্যুটিং তার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল।
তিনি বলেন, ‘আমি তখন নতুন মা। নিজের অনুভূতির সঙ্গে চরিত্রের অনুভূতিকে আলাদা করা ছিল অত্যন্ত কষ্টকর।’

ছবিতে লরেন্সের স্বামীর চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। এটি লেখিকা অ্যারিয়ানা হারউইচের ২০১৭ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটির প্রিমিয়ার শেষে দর্শকদের ছয় মিনিট দীর্ঘ করতালিতে মুখরিত হয়ে ওঠে কানের প্রেক্ষাগৃহ।

লরেন্স আরও জানান, ‘আমি যখন ছবিটির শ্যুটিং করি, তখন আমার দ্বিতীয় সন্তান গর্ভে। সন্তান হওয়ার পর জীবন বদলে যায়। তা যেমন কঠিন, তেমনি অসাধারণ। আমার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আমি আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। সন্তানরা আমাকে সৃজনশীলভাবে পরিবর্তন করেছে।’

ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে জেনিফার বলেন, ‘প্রথম দিনের আগের দিন পরিচালক লিন আমাদের একটি দৃশ্য দেখান যেখানে চরিত্রদ্বয় একে অপরকে বাঘের মতো আক্রমণ করছে। বললেন, ‘তোমরা এটা নগ্ন হয়ে করবা, ঠিক আছে?’ আমরা তখন শুধু বললাম, ‘ওকে।’ এটাই ছিল শ্যুটিংয়ের প্রথম দিন।’

কানের অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ছবিটি। ইতোমধ্যে কানে ভালো সাড়া পেয়েছে। গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের অন্যতম অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com