• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

কারাগারে নুসরাত ফারিয়া, পরবর্তী জামিন শুনানি ২২

প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫ ১০:০৩
আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫ ১০:০৩

 

বিনোদন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারাজানা হক।

এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রবিববার থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ নায়িকাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলার তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম