• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সোনারগাঁয়ে শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা

প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫ ১১:৫০
আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫ ১১:৫০

96666895

সোনারগাঁয়ে শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এ কর্মশালা।

এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিশেষজ্ঞ মাহমুদুল আমিন।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ।

উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও ৬০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com