• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বুধবার ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৮:৪০
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৮:৪০

988875

বুধবার ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য বুধবার (২১ মে) দিন ঠিক করেছেন হাইকোর্ট। এদিন দুপুর সাড়ে ১২টায় এই বিষয়ে শুনানি ও আদেশ হবে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এদিন ঠিক করেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।

গত ১৪ মে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মামুনুর রশিদ। রিটে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও চাওয়া হয়।

এর আগে ২৭ মার্চ ট্রাইব্যুনাল ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এ নিয়ে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com