• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়েছে স্বামী

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৯:১৯
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৯:১৯

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পরিবারের লোকজন শহরের খানপুর হাসপাতালে লাশ নিয়ে আসেন। নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালী জেলার বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।
নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সের এক মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকে তারা ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রাতে লাকির স্বামী শিপন বাসায় ফোন করে জানায় লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর বাসা থেকে লাকির বাবা মা ও পরিবারের অন্যান্য লোকজন এসে লাকির ঘরের বাহির থেকে দরজায় তালা লাগানো দেখেন। তখন বাড়িওয়ালাকে ডেকে দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখেন লাকির নিথর মুখে ও গলায় আঘাতের দাগ চাঁদর দিয়ে শরীরের অর্ধেক ডাকা। এরপর লাকিকে দ্রæত খানপুর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। লাকির স্বামী শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এটা পারিবারিক কলহে হত্যা। হত্যার কারন জানা যায়নি। নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম