• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে মৎস ভবন এলাকায় সড়ক অবরোধ

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫ ১:৩৩
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ১:৩৩

ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে মৎস ভবন এলাকায় সড়ক অবরোধ

জনতার আওয়াজ ডেস্ক
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বুঝিয়ে দেয়ার দাবিতে আজও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। টানা সপ্তম দিনের মতো বুধবার সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এ সময় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জাড়ো হন ইশরাকের সমর্থকরা।

‘ঢাকার মাটি, ইশরাক ভাইয়ের ঘাঁটি’, ‘আমার ভাই তোমার ভাই, ইশরাক ভাই ইশরাক ভাই’, ‘দুর্দিনের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। ইশরাকের বিপুল পরিমাণ সমর্থক রাস্তার ওপর বসে পড়েছেন। এতে আশ-পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গছে।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো পর্যন্ত তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। শপথ দিতে বিলম্ব করায় ইশরাক হোসেনের সমর্থকরা ‘নগরবাসী’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com