• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

অভিযোগকারী নারী চার মাসের গর্ভবতী: নোবেলের আইনজীবী

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫ ৩:০৫
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ৩:০৫

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর ডেমরা থানায় কলেজশিক্ষার্থী অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার গায়ককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেমরা থানার কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ২টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ৭ মাস আটক রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর বেলা দুপুর ২টায় আদালতে তোলা হলে নোবেলের আইনজীবী জামিন আবেদন করে বলেন, অভিযোগকারী কণ্ঠশিল্পীর স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা।

নোবেলের আইনজীবী শুনানিতে বলেন, মামলার ঘটনা গত বছরের ১২ নভেম্বর। আর বাদী আসামির স্ত্রী। গতকাল রাত পর্যন্ত তারা একই বাসায় ছিলেন। ভুল বোঝাবুঝিতে মামলা করেছে। মীমাংসার জন্য নোবেলকে থানায় ডেকে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। আসামির বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ নেই। মেয়ে লিগ্যালি তার ওয়াইফ, চার মাসের প্রেগন্যান্ট। নোবেল তার সাথে সংসার করতে চায়। আমরা যেকোনো শর্তে আপস করতে ইচ্ছুক।

এ সময় বিচারক কাবিননামা আছে কি না জানতে চান। তখন আসামিপক্ষের আইনজীবী বলেন, তাড়াহুড়োর কারণে কাবিননামা আনা হয়নি।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় দেখেছি এই আসামি সাংসারিক, ব্যক্তিজীবন নিয়ে ভালো অবস্থায় নেই। বাদী দাবি করেছেন, ইডেন কলেজে তিনি অধ্যয়নরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয়। পরে ফোনে কথাবার্তা হয়। গত বছরের ১২ নভেম্বর তাদের দেখা হয়। আসামি বাদীকে তার ডেমরার স্টুডিওতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ২/৩ জনের সহায়তায় ধর্ষণ করে, মারধর করে।’

দুইপক্ষের শুনানি শেষে নোবেলকে কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম