• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আড়াইহাজারে ফের একরাতে তিনবাড়ীতে ডাকাতি টাকা ও মালামাল লুট

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫ ৪:২৮
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ৪:২৮

আড়াইহাজারে ফের একরাতে তিনবাড়ীতে ডাকাতি টাকা ও মালামাল লুট

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফের একরাতে তিন বাড়ীতে দুর্র্ধষ ডাকাতি এবং একটি সাইজিং মিলে চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) গভীর রাতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া এবং বাসস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এই ডাকাতির ঘটনাগুলো ঘটে।
এলাকাবাসী ও গৃহকর্তারা জানিয়েছে, মঙ্গলবার রাত ১টার দিকে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া গ্রামে সেরাজউদ্দিনের বাড়ীতে ২০/২৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হানা দিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটে নেয়। এই সময় সেরাজ উদ্দিনের ছেলে আবু সাইদকে (২৫) পিটিয়ে আহত করে।
এই সময় পাশের বাড়ীর দিন ইসলামের বাড়ী থেকে ১৫ হাজার টাকা, সুফিয়ানের বাড়ী থেকে ২০ হাজার টাকা লুটে নেয়। ৩টি ডাকাতি শেষে একে একে পাশ্ববর্তী লিটন ও সুমনের বাড়ীতে হামলা করলেও কিছু নিতে পারেনি। পরে রাত ৪টার দিকে রামচন্দ্রদী বাসস্টেশনে রুহেল সিকদারের মালিকানাধীন মেইলে জানালা কেটে ঢুকে ৬টি মটর, ১৬টি ভিমসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, আমরা ডাকাত ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।