• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আজকের মধ্যেই ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে : আবদুস সালাম

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫ ৪:৪৭
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ৪:৪৭

আজকের মধ্যেই ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে : আবদুস সালাম

জনতার আওয়াজ ডেস্ক
আজকের মধ্যেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

বুধবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী জোট আয়োজিত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, গত সাত দিন যাবত ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। দুই-একজন উপদেষ্টার কারণে কি এই সরকার ব্যর্থ হবে? কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসেন তাহলে কার স্বার্থে আঘাত লাগবে? নির্বাচনের আগে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, আশা করি সরকার তা চায় না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কারণ তা হলে দেশ আবার অন্ধকারের দিকে এগিয়ে যাবে। এ কারণে এত কিছুর পরেও আমরা চুপ করে আছি।

তিনি বলেন, অনেকেই বিএনপির সমালোচনা করেন তাতে আমরা কিছু মনে করি না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। নির্বাচন কমিশনের গেজেট তো বাতিল করা হয়নি, তাহলে কেন ইশরাককে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আমি বলতে চাই, আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

বিএনপি চেয়াপারসনের এ উপদেষ্টা বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে চক্রান্ত চলছে তা জাতির সঙ্গে বেইমানি। তাছাড়া রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডর করতে চাচ্ছে তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সরকারকে বলতে চাই, এমন কোনো পদক্ষেপ নেবেন না। তাহলে আমরা মাঠে নেমে এসে তার প্রতিবাদ করব।

ড. ইউনূসকে উদ্দেশ করে আবদুস সালাম বলেন, বিদেশি কোম্পানির কাছে পোর্ট আপনি দিবেনই, এটা কি আপনার বাবার সম্পত্তি? শেখ হাসিনা এমন কাজ করতে চেয়েছিল। তাহলে আপনি কি শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার উদ্যোগ নিয়েছেন? আমরা সেটা হতে দিতে চাই না। ৯ মাস পার হয়ে গেছে, এখনো কোনো কিছুর লক্ষণ নেই। বলছেন যে জাতীয় ঐকমত্য হয়নি। এটা তো কোনোদিনই হবে না। যেসব ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়েই নির্বাচনের ব্যবস্থা করুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com