• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপিপন্থী উপদেষ্টাদের বের করে দেওয়ার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫ ১১:৪৭
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ১১:৪৭

বিএনপিপন্থী উপদেষ্টাদের বের করে দেওয়ার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপিপন্থীদের বের করে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করায় অন্তর্বর্তী সরকারের আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বুধবার (২১ মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর শাখা। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে সমাবেশ শেষ হয় দুপুর ২টায়। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ অংশগ্রহণ করেন এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর দেড়টায় কেন্দ্রীয় নেতারা আসার পর সড়ক থেকে পুলিশ বেস্টনি অতিক্রম করে ইসি ভববনের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এ সময় পুলিশের সঙ্গে মৃদু উত্তেজনা হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নাসীর উদ্দীন বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, দেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় ধ্বংসে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, জনগণ যেভাবে হাসিনাকে ছুড়ে ফেলেছে, এভাবে চলতে থাকলে আপনাদেরও ছুড়ে ফেলবে। নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। ছাত্র-জনতার রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com